Main Menu

January, 2014

 

লুৎফুল হাই সাচ্চুর কবর জিয়ারত করলেন মোকতাদির চৌধুরী এম.পি

নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত অ্যাডঃ লুৎফুল হাই সাচ্চুর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মোকতাদির চৌধুরী এম.পি সোহাতা গ্রামে গিয়ে মরহুম লুৎফুল হাই সাচ্চুর কবর জিয়ারত করেন ও প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় দলীয় নেতা-কর্মী, অ্যাডঃ লুৎফুল হাই সাচ্চুর আত্মীয় স্বজন ও সোহাতা গ্রামের লোকজন উপস্থিতRead More


নভেম্বরে চার হাজার কৃষকের বিরুদ্ধে মামলা! সার্টিফিকেট মামলার পলাতক আসামি ২ লাখ কৃষক

সদ্য বিদায়ী ২০১৩ সনের শেষ সময়ে ৭০ দিন হরতাল ও অবরোধের মুখে পড়ে দেশ। ২০১৩ ঈসায়ী সনের নভেম্বর মাসে কৃষক আমন কাটা শুরু করে। কৃষকের ধারণা ছিল আমনের দাম বাড়বে। কিন্তু টানা অবরোধ ও হরতালের কারণে ধানের দাম কমে আসে মণপ্রতি ৫০ টাকা থেকে ১০০ টাকায়। যদিও এ বছর ১০ শতাংশ বেশি আমন উৎপাদন হয়েছে। অবরোধের কারণে কমপক্ষে ১ কোটি কৃষক পরিবার আর্থিক সঙ্কটের মুখে পড়বে। এসব কৃষকের মধ্যে অনেকে ব্যাংক থেকে কৃষি ঋণ নিয়েছেন। কিন্তু পণ্য বিক্রি করতে না পারায় বা লোকসানের কারণে ব্যাংকের টাকা পরিশোধে ব্যর্থ হচ্ছেন।কুষ্টিয়ার পোড়াদহেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

সুমন নূর : দশম জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শনিবার ব্যালট পেপার ও বাক্সসহ নির্বাচনী মালামাল কেন্দ্র গুলোতে পৌঁছানো হয়েছে। উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কড়া পুলিশ প্রহরায় মালামাল গুলো পাঠানো হয়। এতে ৪টি আসনে ৬টি উপজেলার ৪৯৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার রয়েছে ১২লক্ষ ১হাজার ১১৪জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দেড় সহস্রাধিক পুলিশ, ৬ সহস্রাধিক আনসার সহ পর্যাপ্ত র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ৪টি আসনে ১৫ জন প্রার্থী প্রতিযোগীতা করছেন।


কড়া নিরাপত্তার ভিতরেও আগুন, ককটেলে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া

প্রতিবেদক: দশম জাতীয় সংসদ নিবাচনের আর মাত্র কয়েকঘন্টা বাকি । এর আগে আগুন, ককটেলে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। রাত ৯ টায় শহরের নিতাই পাল, রা্মকানাই স্কুল ভোট কেন্দ্রে কমপক্ষে ২০ টি ককটেলের বিস্ফোরণ ঘটনা হয়। এছাড়া একই সময়ে শহরের বিরাসার বাসষ্ট্যান্ড এলাকায় একটি পাথর বোঝায় ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থকরা। এছাড়া রাত নয়টা ২০ মিনিটে কসবা উপজেলার সায়েদাবাদ এলাকায় একটি লোকাল বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশ এসব ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হয়নি।এদিকে সেনাবাহীনি, পুলিশ, র্যাব ও বিজিবির এত টহলের পরও কিভাবে এত সংহিসতা হচ্ছে তাতে অনেকটা আতঙ্কগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়ারRead More


কমিটি বাণিজ্যের ফল ভোগ করছে ছাত্রদল

ডেস্ক ২৪ : রাজপথে এখনো নিরব বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদল। দলের এই সংকট মুহূর্তে ছাত্রদলের নিরবতা প্রশ্নবিদ্ধ করছে সংগঠনটির ভূমিকাকে।   রাস্তায় নেমে আসার জন্য বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার নির্দেশ দেয়ার পরও রাজপথে সক্রিয় হয়নি সংগঠনটির নেতাকর্মীরা। উল্টো কেন্দ্রীয় প্রথম সারির অনেক নেতাই মোবাইল বন্ধ রেখেছেন। ফলে তৃণমূলের কর্মীরা যোগাযোগ করতে পারছেন না তাদের সাথে। সর্বশেষ রাজপথে নেমে আসার জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আহবানের পরও সাড়া নেই। ভিডিও বার্তায় পাঠানো বক্তব্যে তিনি সব বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে তুমুল আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন।Read More


ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীতে তেল পরিশোধনাগারে আগুন, আহত ৩

  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর নন্দনপুরে চৌধুরী রিফাইয়ারিং নামের একটি রঙ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে শনিবার দুপুরে রঙের ড্রাম বিষ্ফোরণে তিনজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। আহতরা হলেন, পিরোজপুরের শাহদাত হোসেন (৪৫), বায়েজিদপুরের আবুল মনসুর (৪৫) ও নীলফামারীর পবন রায় (২৫)।তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। রোববার বিকেলের দিকে চৌধুরী রিফাইনারি নামের ঐ কারখানাটিতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর ষ্টেশন অফিসার মোহাম্মদ ওলিউল্লাহ জানান, কারখানার ভেতর শ্রমিকরা কনডেনসেট  থেকে পরিশোধিত পেট্রোল ড্রাম ভর্তি করার সময় আরেকটি ভর্তি ড্রাম বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। এতে ড্রামে পেট্রোল ভরার কাজে নিয়োজিত ৩ শ্রমিকRead More


ট্রাক ভাঙচুর ২ ভোটকেন্দ্রে আগুনের মাধ্যমে হরতালের সূচনা

ডেস্ক ২৪ :ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল সমর্থনে মিছিল করেছে ১৮-দলের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ট্রাক ভাঙচুর ও দুইটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল থেকে হরতালের সমর্থনে ১৮-দলীয় জোটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের পীর বাড়ি এলাকায় চার/পাঁচটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়া সদর উপজেলা চর ইসলামপুর ও ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের দুটি ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে ক্ষুদ্র সরকারি প্রথমিক বিদ্যালয়ের অফিস কক্ষসহ চারটি কক্ষের চেয়ার টেবিল, আলমারি, বই ও অফিসের নতিপত্র আগুনে পুড়ে যায়।   এদিকে চর ইসলাম পুর সরকারিRead More


নির্বাচনী সরঞ্জাম বহনকারি পিকআপ ভাঙচুর

প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ায় হরতালে নির্বাচনী সরঞ্জাম বহনকারি পিকআপ ভ্যানসহ অন্তত ৫টি যানবাহন ভাঙচুর করেছে পিকেটাররা। শনিবার সকালের দিকে ভোট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম বহনের জন্য  একটি পিকআপ ভ্যান কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন পুলিশ লাইন এলাকা থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে যাচ্ছিল। এসময় পীরবাড়ি মোড়ে পিকেটাররা ভ্য্যানটি ভাঙচুর করে। এছাড়া হরতালকারীরা কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি মোড়ে আরো চারটি সিএনজিচালিত অটোরিক্সা ভাঙচুর করে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কসবা শাখার উদ্যোগে উপজেলা প্রেসক্লাবে শীত বস্ত্র বিতরণ

কসবা প্রতিনিধি, ৪ জানুয়ারী ২০১৪ ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ  ব্রাহ্মণবাড়িয়ার কসবা  শাখার উদ্যোগে উপজেলা প্রেসক্লাবে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র  বিতরণ করা হয়েছে । শনিবার (৪ জানুয়ারী) সকালে কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  করেন ব্যাংক শাখার ব্যবস্থাপক মো.মোয়াজ্জেম হোসেন।এই সময় অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী নাছির, সাংগঠনিক সম্পাদক সজল আহাম্মদ খান, সাংবাদিক এম তবিবুর রহমান জীবন, সাংবাদিক মানিক সরকার প্রমুখ। দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল, সুয়েটার, চাদর বিতরণ করা হয়েছে।


কসবায় অর্ধদিবস হরতাল পালিত

খ.ম.ঢালী, কসবা, ৪ জানুয়ারী২০১৪ ঃ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং কসবা উপজেলার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।আজ শনিবার ভোর ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলায় হরতাল শান্তী পূর্ণভাবে পালিত হয়েছে । হরতাল পালনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে কসবার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে এসে কসবা পৌর বিএনপির সভাপতি আলী আশ্ররাফের সভাপতিত্বে বক্তব্য রাখেনউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকলিল আজম এবং সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ভুইয়া, যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।  বক্তারাRead More


This site is protected by wp-copyrightpro.com