Main Menu

January, 2014

 

বিজয়নগরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম (২৫) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুর্ঘটনা কবলিত আরেক ট্রাকের হেলপার সাদ্দাম হোসেন (২২) মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। আহত সাদ্দাম হোসেনকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে পণ্যবাহী একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। পথে চান্দুরা এলাকায় ওই ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ট্রাকের হেলপার রাশেদুল মারাRead More


নবীনগর থেকে চুরি যাওয়া মাইক্রোবাস চট্টগ্রাম থেকে উদ্ধার। ৩ জন আটক

ডেস্ক ২৪ :সোমবার ও মঙ্গলবার পৃথক অভিযানে চোরাই মাইক্রোবাসটি জব্ধ ও এতে জড়িত ৩ জনকে আটক করেছে চট্টগ্রামস্থ গোয়েন্দা পুলিশের একটি দল। আটককৃতরা হলো-সালাউদ্দিন ড্রাইভার (৩৮), তারেকুল ইসলাম ওরফে হিরু ড্রাইভার (২৮) ও দুলাল হোসেন ড্রাইভার (৩০)। ব্রাহ্মণবাড়িয়া থেকে মাইক্রোবাসটি চুরি করে এনে কক্সবাজার পরিবহন শ্রমিক নেতার কাছে বিক্রি করে ওই সিন্ডিকেট। সূত্র জানায়, দুলাল ড্রাইভার ও হাবিব মোটর সাইকেল এনে দেওয়ার কথা বলে সালাহ উদ্দিন ড্রাইভারের কাছ থেকে ৭০ হাজার টাকা অগ্রিম নেয়। পরে সালাহ উদ্দিন মোটর সাইকেল চাইলে সময় ক্ষাপন করে। এক পর্যায়ে ১৫ ডিসেম্বর গাড়ি দেওয়ার কথাRead More


ইসলামী ব্যাংক কসবা সাংবাদিকদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়সহ ক্যালেন্ডার ডাইরী বিতরণ

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সাংবাদিকদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মো.মোয়াজ্জেম হোসেন। এই সময় কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রেসক্লাবের আব্দুল হান্নান, একে আজাদ, কামাল উদ্দিন, সোহরাব হোসেন, শাহ আলম, সাংবাদিক বোরহান উদ্দিন,সাংবাদিক সাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।গতকাল সন্ধ্যায় ইসলামী ব্যাংক কার্যালয়ে ব্যাংক ব্যবস্থাপক নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে ২০১৪ সালের ক্যলেন্ডার সহ ডাইরী বিতরণ করা হয়েছে। এই সময় ব্যাংকের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার

সুমন নূর: জেলায় হরতাল ও অবরোধে নাশকতার চেষ্টার অভিযোগে বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে ও বিভিন্ন মামলায় সদর, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, কসবা, নবীনগর, আখাউড়া ও বিজয়নগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও প্রতি রাতেই যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ বিশেষ শাখার অফিসার ইনচার্জ মো. মাইনুদ্দিন বলেন,Read More


প্রতি ভোটের জন্য এক হাজার ছয়শ টাকা খরচ। ব্রা হ্ম ণ বা ড়ি য়া – ২ আ স ন

প্রথম আলো: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে গত রোববার প্রায় সব ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিত ছিল খুবই কম। এমনকি একটি কেন্দ্রের ৩৫টি ভোটের জন্য সরকারিভাবে প্রায় ৫৬ হাজার টাকা খরচ হয়েছে।গত রোববার সরেজমিনে দেখা যায়, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। পরে ভোটকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৩৫টি। তবে এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন তিন হাজার ৪৬৭ জন।সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ভোটকেন্দ্রে বুথ সংখ্যা ছিল সাতটি। ওইRead More


বাংলাদেশের নির্বাচনে ভারতের অবস্থান

ডেস্ক ২৪: হিংসার আবহে বাংলাদেশের নির্বাচনে একক সংখ্যাগরিষ্টতা পেলেও আওয়ামী লীগের বিপদ কাটেনি৷ বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বিরোধী বিএনপি ও তার শরিক দলগুলি৷ এ পরিস্থিতিতে ভারতের ভূমিকা কী হওয়া উচিত? কী বলছে পত্র-পত্রিকাগুলি? গণতন্ত্রের শর্ত অনুযায়ী, বিরোধী দল ছাড়া বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচনি ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে৷ পাশাপাশি এটাও ঠিক যে বিরোধী নেত্রী খালেদা জিয়া ও অন্যান্য বিরোধী নেতা-নেত্রীদের আলোচনার টেবিলে আনতে পশ্চিমি দেশগুলির সঙ্গে ভারতও চেষ্টার কসুর করেনি৷ কিন্তু সরকার ও বিরোধীপক্ষ নিজেদের অবস্থানে বরাবর অনড় থেকে গেছে৷ ফলে নির্বাচন হয়েছে একতরফা৷ পরিণাম – মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন,Read More


কসবা ইমারত শ্রমিক ইউনিয়ন ব্যবসায়ী মনুর মৃত্যুতে শোক সভা

কসবা প্রতিনিধি ঃ কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী  মনু মিয়ার অকাল মৃত্যুতে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গত কাল (৬ জানুয়ারী) সোমবার বিকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন পুরাতন বাজার কার্যালয়ের পাশে এক শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কসবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.রফিক মিয়ার সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন কসবা পৌর কাউন্সিলর মো.জসীম উদ্দিন আহাম্মদ। এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম তবিবুর রহমান জীবন।এতে বক্তব্যRead More


নাসিরনগরে সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন জাতীয় পার্টি

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধিঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৫ জানুয়ারি রোজ রবিবার সম্পন্ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন নাসিরনগরের দশম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনকে গিরে এখন চলছে চুল ছেড়া বিশ্লেষণ। এক সময়ে জাতীয় পার্টির ঘাটি হিসেবে খ্যাত ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর এ আসন থেকে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দুই প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও নির্বাচন বর্জন করেছে ১৮ দল। এ আসনে নারী পুরুষ মিলে মোট ১,৮৯,১২৪ জন ভোটার এবং ৭৪টি  ভোট কেন্দ্র থাকলেও মোট ভোট আদায় হয়েছে ৭৮,২৫৪টি। এর মাঝে আওয়ামীলীগ প্রার্থী এড: ছায়েদুল হক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯,৫৭৩ টিRead More


কসবায় শিবির কর্মী গ্রেফতার ২ ককটেল উদ্ধার

কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত কমপ্লেক্সের মার্কেটের সামনে জামায়াত- শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটাইয়েছে। গত রোববার রাত সাড়ে ৯টায় তাজা একটি ককটেল উদ্ধারসহ শিবির কর্মী শরীফুল ইসলাম(২৬) পিতা-আবু ছালেহ গ্রাম-আড়াইবাড়ি নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।আজ সোমবার সকালে সীমান্ত কমপ্লেক্সের এর সামনে থেকে আরেকটি তরতাজা ককটেল উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। জামায়াত-শিবির কর্মীরা হামলা চালিয়ে সীমান্ত মাকের্টের প্রায় ৬টি দোকান পার্ট কুপিয়ে ক্ষতিসাধন করে।কসবা থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ২টি ককটেল উদ্ধার সহ ১জন গ্রেফতারের ঘটনা সততা শীকার করেছেন।


সরাইলে ভোট জালিয়াতি, পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

প্রতিনিধি: দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ এর আজ রবিবার ৫ই জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ ও সরাইল উপজেলা যুবলীগ নেতা আশরাফ উদ্দীন মন্তু সহ পূর্বে আটককৃত তিন জন প্রিজাইডিং অফিসারকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছ। দন্ডীত পাঁচ ব্যক্তির মধ্যে শিউলী আজাদ ও যুবদলনেতা আশরাফ উদ্দীন মন্ডুকে ৫ বছর করে এবং বাকী তিন জন প্রিজাইডিং অফিসারকে ৩ বছর মেয়াদে  কারাদন্ড দেয়া হয়েছে। সরাইল উচালিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ে আনুমানিক সময় দুপুর ১:৪৫ মিনিটে সতন্ত্রপ্রার্থী নায়ার কবীরের পোলিংRead More


This site is protected by wp-copyrightpro.com