Main Menu

January, 2014

 

টানা অবরোধ আর হরতালের কারণে স্হবির আখাউড়া স্থলবন্দর ।লোকসান হচ্ছে ব্যবসায়ীদের

মো.শফিকুল ইসলাম : টানা অবরোধ আর হরতালের ব্যাপক প্রভাব পড়েছে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে।পরিবহন ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হওয়ায় অধের্কে নেমে এসেছে স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি ব্যাপক লোকসানের মুখে পড়েছে বন্দরের ব্যবসায়ীরা।বর্তমানে আখাউড়া স্থল বন্দর দিয়ে মাছ রপ্তানী ও দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। স্থলবন্দর সূত্রে জানা গেছে,দেশের একমাত্র রপ্তানী নির্ভর আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় কোটি টাকার বিভিন্ন পন্য রপ্তানী করে থাকে ব্যবসায়ীরা।গত কয়েক মাস যাবত টানা অবরোধের কারণে ভারতের ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক পন্য রপ্তানী করা সম্ভব হচ্ছে না।বিশেষ করে সিলেট অঞ্চল থেকে পাথরRead More


রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় আটক -৮

ডেস্ক ২৪ :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চিত্রী গ্রামে আজ মঙ্গবার সকালে পূর্ব শুত্রুতার জের ধরে সরকার বাড়ি ও শাহেব বাড়ির মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্রে নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের প্রস্তুতিকালে পুলিশ ও বিজিবি ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছেন চিএি গ্রামের ফজলুর রহমানের ছেলে মাসুদ রানা (২০), মতলব হোসেনের ছেলে রিগ্যাল হোসেন (২০), মৃত: শহিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫), মৃত: টুক্কু মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৪২), আলমাস আলী ছেলে আমানত  (৪০), আলমাস আলীর ছেলে ইদ্রিস মিয়া (৩৫), মুর্শিদRead More


নবীনগরে একই রাতে চার বাড়িতে আগুন জনমনে আতংক

প্রতিনিধি : ব্রাহ্মবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত একই রাতে চারটি বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নবীনগর পৌর এলাকায় জনগনের মাঝে আতংক বিরাজ করছে।জানা যায় , পৌর এলাকার পশ্চিম পাড়ায় প্রদীপ সেন ও রতন বনিকের বাড়িতে একদল দূর্বৃও আগুন ধরিয়ে দেয় এবং চাঁদা দাবী করে একটি চিঠিও দিয়ে যায়। অপর দিকে পদ্মপাড়ার লতিফ মিয়ার বাড়িতে ও রঞ্জিত সাহার বাড়িতে একই ভাবে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর থেকে হিন্দু সম্প্রদায় ও এলাকার জনসাধারনের মাঝে আতংক বিরাজ করছে। ঘটনার পর এএসপি শফিউর রহমান ও ওসিRead More


সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

মাসুদ, সরাইল প্রতিনিধি:  পূর্ব বিরোধ ও পরকীয়া প্রেমের ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ৩টি দোকান ও বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর লুটতরাজ করে দাঙ্গাবাজরা। পুলিশ ঘটনাস্থলে পৌছে ১১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে। বর্তমানে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।এলাকাবাসী জানায়, শোলাবাড়ির গ্রামের একটি সিএনজিচালিত অটোরিকসা স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের এজামতের বাড়ি ও মাক্কি মিয়ার বাড়ির লোকদের সাথে একই এলাকার সাদেক সর্দারের বাড়ির লোকদের মধ্যে বিরোধRead More


ছিনতাইকারীর ছুরির আঘাতে সাবেক কমিশনার মহসিন গুরুতর আহত

প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার সাবেক কমিশনার, কমিউনিটি পুলিশের শহর শাখার সভাপতি, আওয়ামী লীগ নেতা শেখ মো: মোঃ মহসিন (৪৮) গত রাত্র ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২.৩০ ঘটিকায় থানা থেকে বাড়ীতে আসার পথে পাইক পাড়া রামকানাই স্কুলের সামনে অবস্থিত হাতিল কমপ্লেক্সের সামনে ৩/৪ জন যুবক তার রিক্সার গতিরোধ করে। কমিশনার মহসিন মিয়া কিছু বুঝে উঠার আগেই যুবকরা এলোপাথারী  কোপাতে থাকে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সাথে থাকা রিক্সা ড্রাইভার ভয়ে দৌড়ে চলে যায়। দুস্কৃতিকারীরা তারা সাথে থাকা ৪০ হাজারRead More


ডিউকের খ্রীস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের নারী কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

অনিয়মের আখড়া এই হাসপাতালটি   শামীম উন বাছির : ব্রাহ্মণবাড়িয়া শহরের বণিক পাড়ার খ্রীস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের ৭ তলার ছাদ থেকে পড়ে ওই হাসপাতালের হিসাবরক্ষণ বিভাগে কর্মরত লিপিকা গোমেজ (৪৫) নামের এক নারী কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই হাসপাতালের পেছন দিকের একটি টিনশেড বাড়ির পেছন থেকে ওই কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। লিপিকা গোমেজের বাড়ি ঢাকায়। তার স্বামী ও তিন কন্যা সন্তান রয়েছে। পুলিশ ও হাসপাতালের অন্য কর্মকর্তারা জানান, ওই নারী হাসপাতালের ছাদ থেকে একটি টিনশেড বাড়ির পেছন দিকে পড়ে। পড়ার শব্দ শুনে টিনশেড বাড়িরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় নিহত ১

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর নামক এলাকায়। নিহতের নাম রশিদ মিয়া-(৫০)। তিনি সুলতানপুর গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার পুত্র।এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি ট্রাক রশিদ মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি :প্রহসনের নির্বাচন বাতিলসহ অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে সারাদেশে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টা হরতালের ১ম দিনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। সোমবার সকালে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সেলিম পারভেজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন ছাত্রদলের সাধারণ-সম্পাদক মাজহারুল ইসলাম কোয়েল, সোহেল মিয়া, মীর সুমন মোঃ রাব্বি, স্বপন, শামীম, ফরহাদ, সাদ্দাম, নাসিম, সোহান ওRead More


ব্রাহ্মণবাড়িয়ায় স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডেস্ক ২৪ : স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে গতকাল মঙ্গলবার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক, সুলতানপুর ইউপি চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও। কম্বল বিতরন অনুষ্ঠানে বক্তৃতা করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক আবদুল কাইয়ূম খাদেম, লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহীন, প্রবীণ ব্যক্তিত্ব হাজী আমিরুন্নেসা ইয়াকুব, ইউপি সদস্য কিরণ হাজারী, কবিতা রাণী, সমাজসেবক সোহরাব খান, মোঃ জামশিদ, মলাই মিয়া, জসীমউদ্দিন প্রমুখ বক্তব্যRead More


ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ.রোডে রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে রেলক্রসিংয়ের পাশে ট্রেনে কাটা পড়ে এক মহিলার দ্বিখন্ডিত লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে (জিআরপি) ফাঁড়ি পুলিশ এসে ঐ মহিলার দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে। রেলওয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে মহিলার বাড়ি সদর উপজেলার মাছিহাতা গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।


This site is protected by wp-copyrightpro.com