Main Menu

January, 2014

 

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক : বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ঘর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটসহ অগ্নিসংযোগের প্রতিবাদে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে  ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা । মঙ্গলবার বেলা প্রায় ২ টার দিকে জেলা সদর হাসপাতাল রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, ১৪ দলের সমন্বয়ক মোক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, যুগ্ন সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান, বীরমোক্তিযোদ্ধা আল মামুন সরকার, তাজ ইয়াছিন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকRead More


ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সাইফুলের ইন্তেকাল

ইসলামিক টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)।  আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা সদর হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।  মৃত্যুকালে তিনি স্ত্রী, মা ও চার ভাই, চার বোন রেখে গেছেন। চার ভাই, চার বোনের মধ্যে সবার ছোট সাইফুল। তার লাশ গ্রামের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে নিয়ে যাওয়া হয়েছে। সাংবাদিক সাইফুলের আকস্মিক মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিতাস ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টি ফোর ডটকম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন নবী উৎযাপন

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া-১নাসিরনগর উপজেলা সদরে ইসলামী দ্বীনের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (স) এর পবিত্র জন্মদিন উপলক্ষে ঈদুল মিলাদুন নবী উৎযাপন করা হয়েছে। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আওয়াল রোজ-সোমবার সুবেসাদের সময় বিশ্ব নবী  আরবে মক্কা নগরীর সম্রান্ত কুরাইশ বংশে পিতা আব্দুল্লাহ মা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেন।বিশ্ব নবীর এই জন্মদিনকে ঈদে মিলাদুন নবী হিসেবে পালন করে বিশ্ব মুসলিম বাসী। বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে নাসিনগরের আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানেরা সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে স্থানীয় ঈদগাহ প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হন। মুফ্তিRead More


মিলাদুন্নবী-সিরাতুন্নবী পালন নিয়ে দ্বন্দ্ব : ব্রাহ্মণবাড়িয়া শহর জুড়ে উত্তেজনা

শামীম উন বাছির: সিরাতুন্নবী সমর্থকদের পাল্টা কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র মিলাদুন্নবীর জসনে জুলুস করতে পারেনি সুন্নী আন্দোলনের নেতাকর্মীরা। কওমী ছাত্র ও শিক্ষকরা ছুন্নী আন্দোলনের ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসের বিপক্ষে অবস্থান নেওয়ায় শহরে উত্তেজনা বিরাজ করছে। এজন্য সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার সকালে শহরে জশনে জুলুস বের করার ঘোষণা দিয়েছিল সুন্নী আন্দোলন। এর প্রতিবাদে সোমবার  বিকালে কওমি মাদ্রাসা ইসলামী ছাত্র ঐক্য শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা সুন্নী আন্দোলনের জশনে জুলুস প্রতিহতের ঘোষণা দেয় এবং মঙ্গলবার সিরাতুন্নবী পালনের কর্মসূচি ঘোষণা করেন। এমনRead More


ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক বিশাল বিক্ষোভ মিছিল

সকাল ১০ ঘটিকায় কলেজ শাখা ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচীতে নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। সকাল ১১. ঘটিকার সময় মিছিলটি কলেজের বিভিন্ন বিভাগ প্রদক্ষিণ করে মূল ভবনে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম (শান্ত) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লার পরিচালনায় সমাজ বিজ্ঞান বিভাগের সামনে এক সমাবেশের আয়োজন করেন। উক্ত সমাবেশে কলেজ শাখা ছাত্রদরের সহ-সভাপতি আবুল বাশার মুক্তি, রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর ইসলাম, ইমতিয়াজ রাব্বি, মোঃ জাকারিয়া, মোঃ সুমন, মোঃ ইমরান, সদও থানারRead More


প্রেসক্লাবে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবে নবাগত জেলা প্রশাসক ড.মোশারফ হোসেনের সাথে সাংবাদিকদের এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।আজ সোমবার দুপুরে প্রেস কাব মিলনয়তনে আয়োজিত সভায় প্রেস ক্ােবর সভাপতি সৈয়দ মিজানুর রেজা সভাপতিত্ব করেন ।জেলার আইন শৃঙলাসহ সাংবাদিকদের নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়।এতে জেলা প্রশাসক ড.মোশারফ হোসেন,প্রেস কারের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,সহ সভাপতি আল আমিন শাহিন,সৈয়দ মো:আকরামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  প্রতিনিধিরা বক্তব্য রাখেন।


নাসিরনগরে সংখ্যালঘুর জায়গা দখলের পায়তারা

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাক্ষণবাড়িয়া ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘী মৌজায় সংখ্যালঘুর ৮২ শতাংশ জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে- চাতলপাড় গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মোঃ ইসরাইল মিয়া দীর্ঘদিন যাবৎ হরে কৃষ্ণ দেবের উক্ত জমিটি জোর পূর্বক দখল করে রেখেছে। এই বিষয়ে এলাকায় বেশ কয়েকটি শালিস বৈঠক হলেও ইসরাইল মিয়া জায়গাটি ছেড়ে দিবে মর্মে ওয়াদা দিলেও কোন অবস্থাতেই দখল ছাড়েনি ইসরাইল। এই বিষয়ে হরে কৃষ্ণ দেবের ছেলে লিটন দেব নিরুপায় হয়ে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করে। পরে থানায় ওসি তদন্ত মোঃ ইয়াছিনের নেতৃত্বে একটিRead More


নাসিরনগরে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাক্ষণবাড়িয়াঃ রবিবার রাত অনুমান ৮ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে দোকানে অগ্নিকান্ডে দুটি অফিস সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কোর্ট রোডে একটি ফোম, রেস্কিন ও ফার্নিচারের দোকানে হঠাৎ আগুন লেগে তিনটি দোকান পুড়ে ভশ্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। অপরদিকে পাশে থাকা একটি বেসরকারী উন্নয়ন সংস্থা শিখা ও ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর অফিসের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে। তাৎক্ষণিক পথচারী লোকজন প্রাণপণ চেষ্টা করে অগ্নিকান্ডRead More


নাসিরনগরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীকে সাংবাদিক সমিতির অভিনন্দন

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাক্ষণবাড়িয়াঃ দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নব গঠিত মন্ত্রী সভায়, ব্রাক্ষনবাড়িয়া ১ নাসিরনগর আসন থেকে নির্বাচিত পাঁচ বারের সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ এলাকায় সৎ মানুস হিসেবে খ্যাত এডভোকেট ছায়েদুল হককে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী করায়, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ও নবনির্বাচিত মন্ত্রী এডভোকেট ছায়েদুল হককে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসির নগর উপজেলা শাখায় কর্মরত সাংবাদিকদের মাঝে সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সাংবাদিক মোঃ আলী আজম, মোঃ আসমতRead More


বিজয়নগরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত এক ॥ আহত ১০

বিজয়নগর প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আজ সোমবার সকালে দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত ও  উভয় গ্রুপের অত্যন্ত পক্ষে ১০ জন লোক আহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার শান্তা পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ফ্লেক্সিলোডের এক টাকা কম দেয়াকে কেন্দ্র করে রাজবাড়ির লোকজন কাইয়ুম মিয়ার বাড়ির বাছির মিয়ার দোকালে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বাছির মিয়া(৬০)Read More


This site is protected by wp-copyrightpro.com