January, 2014
নাসিরনগর অটোটেম্পুচালক সমবায় সমিতির সভাপতি দলাই বহিস্কার
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাক্ষণবাড়িয়াঃ অনিয়ম, দুর্নীতি ক্ষমতার অপব্যবহার, সমিতির আইন ও নীতিমালা লংঘন, সমিতিকে অসযোগীতা, সমিতির অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা অটোটেম্পু চালক পরিবহন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ দলাই মিয়াকে বহিস্কার করা হয়েছে। ১৫ জানুয়ারী সমিতির কার্যকরী কমিটির সিদ্ভান্ত অনুযায়ী তাকে সমিতি সভাপতির পদ থেকে বহিস্কার করা হয় । তার বিরোদ্বে সমিতির অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। জানা গেছে সমিতির নির্বাচনের পর থেকে সভাপতির পদে থাকা কালীন সময়ে, ক্ষমতার অপব্যবহার করে নিবার্চিত কমিটিকে অসহযোগিতা ও বিরোধিতা করে আসছে। সমিতির আইনRead More
ব্রাক্ষণবাড়িয়ায় রাজনৈতিক সহিংসতার বলি শিক্ষা প্রতিষ্ঠান : আতঙ্কে শিক্ষার্থী ও অবিভাবক
মো.শফিকুল ইসলাম, ব্রাক্ষণবাড়িয়া : সারাদেশে প্রাথমিক বিদ্যালয় গুলোতে চলছে বই বিতরন। বছরের এই সময়টি প্রাথমিক শিক্ষার্থীদের কাছে কেবল বই বিতরনই নয়,নএটি একটি উৎসবও বটে। কিন্তু দেশের রাজনৈতিক অতিস্থরতায় বিশেষ করে স্কুলে সহিংসতার কারনে শিশুদের এই উৎসবে ছাই পরেছে। দশম জাতীয় সংসদ র্নিবাচনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়ও দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলে ভোটকেন্দ্র স্থাপন করায় এই হামলার শিকার হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে ভোট দিতে না যায় সেই লক্ষেই আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এই হামলা করা হয়েছিল বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনি ও বিদ্যালয় সংশ্লিষ্টরা। তারই অংশ হিসেবেRead More
সরাইলে র্যাবের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী দুইজন শ্রীঘরে
মোহাম্মদ মাসুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : সরাইলে র্যাবের নাম ভাঙ্গিয়ে মেলায় চাঁদাবাজীর সময় হাতেনাতে ধরা পড়ে দুই প্রতারক এখন শ্রীঘরে। গত বুধবার সন্ধায় উপজেলার কালিকচ্ছে কালীমন্দিরে হিন্দু সম্প্রদায়ের মাঘিপূর্ণিমার মেলায় এ ঘটনা ঘটেছে। বিস্তারিত..
সরাইলে র্যাবের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী – দুইজন শ্রীঘরে
মোহাম্মদ মাসুদ,——- সরাইলে র্যাবের নাম ভাঙ্গিয়ে মেলায় চাঁদাবাজীর সময় হাতেনাতে ধরা পড়ে দুই প্রতারক এখন শ্রীঘরে। গত বুধবার সন্ধায় উপজেলার কালিকচ্ছে কালীমন্দিরে হিন্দু সম্প্রদায়ের মাঘিপূর্ণিমার মেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতি বৎসরের ন্যায় গত বুধবার কালীমন্দিরে বসে মেলা। মেলায় হরেক রকমের প্রসাধনী ও খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বিকেলে দর্শনার্থী ও ক্রেতাদের ভীড় বৃদ্ধি পায়। সুযোগে সন্ধায় জুয়ারীরা জুয়ার আসর নিয়ে বসে পড়ে। স্থানীয় একাধিক ব্যক্তি জুয়া প্রতিরোধে এগিয়ে আসেন। শুরু হয় বাকবিতন্ডা। এ সময় সরাইল থানার সোর্স সূর্যকান্দি গ্রামের আবদুস সামাদ মিয়ার পুত্র মিঠু (২৯) ওRead More
রাষ্টব্যবস্থায় বিরোধী দল কি অপরিহার্য?
গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্রপরিচালনায় বিরোধী দলের অস্তিত্বকে অত্যাবশ্যক বলে জ্ঞান করে থাকেন প্রায় সকল রাষ্ট্রবিজ্ঞানী এবং এতদসংক্রান্ত গবেষকগণ। এ ব্যাপারে তাদের যুক্তি হচ্ছে ক্ষমতাসীন দল সরকার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব গ্রহণ করে ক্ষমতার জোরে যা খুশি করা বা স্বেচ্ছাচারিতার আশ্রয় নেয় কি না এ ব্যাপারে সজাগ থাকে বিরোধী দল। যেকোন আইন পাশ, বৈদেশিক চুক্তি, দুর্নীতি ইত্যাদিতে তারা সরকার পক্ষকে সর্বদাই চাপের মুখে রাখে। এতে করে রাষ্ট্র পরিচালনায় একটি ভারসাম্য বজায় থাকে। এ জন্য যেকোন দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকা আবশ্যক। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিরোধী দল যতটা শক্ত ততটাই সরকারি দল চাপের মুখেRead More
সততার বিজয় নাসিরনগরের প্রথম মন্ত্রী এড:ছায়েদুল হক
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি, ১৫ জানুয়ারী ২০১৪: গর্বিত নাসিরনগরবাসী, গর্বিত ব্রাহ্মণবাড়িয়া সাথে বাংলাদেশ আওয়ামীলীগও। দায়িত্বে সচেতন, পরিশ্রমী, ন্যায় প্রতিষ্ঠা বিশ্বাসী, ধর্মের প্রতি যিনি অবিচল, আদর্শ, সৎ ও মেধাবী, তিনি হলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী এডঃ মোঃ ছায়েদুল হক। পল্লীর প্রত্যন্ত অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার এক সময়ে অবহেলিত পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে যার জম্ম। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। পেশায় একজন আইনজীবি হলেও মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেন রাজনীতিতে। হয়ে উঠেন একজন বিজ্ঞ রাজনীতিবিদ। পরাজয়ের কাছে কখনো হার মানেননি তিনি। এ পর্যন্ত পাঁচবারRead More
এডভোকেট আনিসুল হক আইন মন্ত্রী হওয়ায় কসবায় আনন্দ উল্লাস
খ.ম.ঢালী,কসবা প্রতিনিধি, ১৫ জানুয়ারী ২০১৪ ঃ সীমাহীন আনন্দে ভাসছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। মন্ত্রী হয়েছেন অ্যাডভোকেট আনিসুল হক। কসবার এই প্রথম আইন মন্ত্রী হইয়াছেন দেশের খ্যাতিমান আইনজীবি আনিসুল হক মন্ত্রী হবেন-এই খবর ছিল অনেক আগে থেকেই ছিল সবার মুখে মুখে।এই আইনজীবি মন্ত্রী হবেন-এমন স্বপ্ন দেখেছিলেন আগে থেকেই তার নির্বাচনী এলাকার মানুষজন। বাস্তবে আজ সেই স্বপ্ন পুরন হওয়ায় আনন্দে মেতে উঠেছেন কসবা উপজেলার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। শপথ নেয়ার পরপরই ঢাক-ঢোল-বাজনার শব্দে মুখরিত হয়ে উঠে সমগ্র কসবা–আখাউড়ায়। মিষ্টি খাওয়ার ধুম পড়ে যায়। পাশাপাশি বের হয় আনন্দ মিছিল, এছাড়াও গতকাল বুধবার উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,Read More
সাংবাদিক সাইফুলের অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের শোক
ইসলামিক টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাইফুলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব। ক্লাবের আহবায়ক পীযূষ কান্তি আচার্য ও সদস্য সচিব জাবেদ রহিম বিজন এক শোক বার্তায় প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শোক বার্তায় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সাইফুলের অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ একজন উঠতি প্রতিভাবান সাংবাদিককে হারালো। (প্রেসবিজ্ঞপ্তি)
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্নস্থানে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
প্রতিবেদক: আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ভবনের সামনে দেশের বিভিন্নস্থানে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ, কবি আবদুল মান্নান সরকার, নাট্যজন মনজুরুল আলম, কমরেড সাজিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে আনসার সদস্যের মৃত্যু
সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে শফিকুল ইসলাম ছোটন (৪৫) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। নিহত শফিকুল আখাউড়া উপজেলার বাসুদেব গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি আনসারে মাষ্টার রোলে চাকরি করতেন। আজ বুধবার সকালে আখাউড়ার ভাতশালা রেলষ্টেশনের কাছে ঘটনাটি ঘটে।রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রেলের বিভিন্ন ধরনের নাশকতা ঠেকানোর জন্য সরকার কিছুদিন পূর্বে কিছুসংখ্যক আনসার সদস্য নিয়োগ করেন। এতে শফিকুলও মাষ্টার রোলে নিয়োগ পান। আজও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। সকাল ৮টার দিকে শফিকুল রেল লাইনের উপর দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন এ সময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামীRead More



















