Main Menu

সবাইকে নববর্ষের শুভেচ্ছা ::শুভ হোক নববর্ষ ২০১৫

[Web-Dorado_Zoom]

২০১৪ সালের শেষ সূর্যাস্ত হল কিছুক্ষণ আগে। এখন ২০১৫ সালের নতুন ভোরের অপেক্ষা। কুয়াশার বুক চিরে টকটকে লাল সূর্যটা নিয়ে আসবে নতুন দিনের বার্তা। শিশিরভেজা দূর্বাঘাস আর লাউয়ের ডগাগুলো লকলকিয়ে স্বাগত জানাবে নতুন বছরকে। স্বাগতম ইংরেজি নববর্ষ ২০১৫। নতুন বছর মানেই নতুন আনন্দ। নতুন পরিকল্পনা। দিনপঞ্জির পাতা বলে দিলো ৩৬৫ দিন শেষ। বিদায় নিয়ে গেল ২০১৪ সাল। শুভ আগমন ২০১৫। আজ আনন্দে মাতবে গোটা দুনিয়া। ‘হ্যাপি নিউ ইয়ার’।

অনেক ভালোমন্দ মিশিয়ে আমাদের জীবন ।২০১৪ সালও তার ব্যতিক্রম নয়। হয়তো আমাদের কারো জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যা খুব কষ্টকর, আবার এক-ই সাথে হয়তো এমন ঘটনাও ঘটছে যা কারোও জীবন বদলে দিয়েছে বা খুব-ই আনন্দদায়ক হয়েছে। আমাদের উচিত পুরনো দিনের সকল দুঃ:খ, কষ্ট, গ্লানি, হতাশা, ব্যর্থতা, না পাওয়ার কষ্ট সব কিছু ভুলে ‍গিয়ে সামনের দিকে এগোনোর দৃঢ় প্রত্যয়ে অটুট থাকা।

আসুন বছরের শুরুতেই আমরা ২০১৪ সালের শেষে আমাদের প্রাপ্তির খাতাটা মিলিয়ে নেই। আর যদি তাতে থাকেই কোন অপ্রাপ্তি, হতাশ না হয়ে আসুন … পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাই। সততা, একাগ্রতা, সৃষ্টিশীলতা প্রয়োগ করে ২০১৫ সালকে করে তুলি সাফল্য মণ্ডিত। চলার পথ যে সামনে এখনও অনেক বাকি ! আমরা সুন্দর একটা আগামী চাই।

ব্রাহ্মণবাড়িয়া২৪ডটকম এর সকল পাঠক, শুভানুধ্যায়ীদের জানাই ‘হ্যাপি নিউ ইয়ার’।।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares