Main Menu

সরাইলে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলে অস্ত্রসহ চার সড়ক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১২টার পর সরাইল-নাসিরনগর- লাখাই আঞ্চলিক সড়কের সরাইলের পাঠান পাড়া মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, এ সড়কে যাত্রীবাহী পরিবহনে ডাকাতির উদ্যেশ্যে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবদুল আলীমের নেতৃত্বে একদল পুলিশ ওই সড়কে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে বিল¬াল মিয়া (২৮), রায়পুর উপজেলার নুতনপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে শফিক মিয়া (২২), নান্নু মিয়ার ছেলে চান মিয়া (২০) ও ভেলাবো উপজেলার হোসেন নগর গ্রামের আবদুল হাকিমের ছেলে অমিত হাসান (২০)। ডাকাতদের কাছ থেকে চব্বিশ ইঞ্চি লম্বা চারটি ছোঁড়া, বাইশ ইঞ্চি লম্বাএকটি বড় রামদা ও পাঁচটি বড় দেশী বল¬ম উদ্ধার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares