Main Menu

পুলিশ সুপার এর কন্যা প্রিয়ন্তীর “পিএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ প্রাপ্তি”

[Web-Dorado_Zoom]

জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার) পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া এর কন্যা নোশিন তাবাসসুম প্রিয়ন্তী ভিকারুন নেছা নুন স্কুল এন্ড কলেজ, ঢাকা হতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি)-২০১৪ এ অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। তার মা মোছাঃ নাসিমা সুলতানা ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক। মেয়ের এহেন সাফল্যের পিছনে তার শিক্ষকবৃন্দ ও পিতা-মাতার অসামান্য অবদান রয়েছে। শিক্ষানুরাগী পিতা জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার) অত্র জেলা অত্যন্ত সুনামের সাথে পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন। উপরন্ত তিনি সরকারীভাবে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভিকারুন নেছা নুন স্কুলের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পিতা-মাতা উভয়ই ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। বাস্তব জীবনে পেশাগত কর্মেও তার স্বাক্ষর রয়েছে। প্রিয়ন্তী ও তার পিতা-মাতা এই সাফল্য ও ভবিষ্যতে উত্তরোত্তর উন্নতির জন্য সকলের দোয়া প্রার্থী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares