Main Menu

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক জেলা কাউন্সিল অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি-কে  সভাপতি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার সাধারণ সম্পাদক হয়েছেন। মঙ্গলবার স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে অনুষ্ঠিত প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এম.পি এ ঘোষণা দেন।
পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনকেও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বাকি কমিটির জন্য ৮ সদস্য বিশিষ্ট কমিটি করে দেন এবং কমিটিকে ৭দিন সময় বেধে দেন বাকি কমিটি করার জন্য।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares