Main Menu

তারেক রহমান সহ বিএনপির নেতাদের বিরুদ্ধে মান হানির মিথ্যা মামলা করায় বিএনপির তীব্র নিন্দা ও ক্ষোভ

[Web-Dorado_Zoom]

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোঃ নাসির উদ্দিন ও যুগ্ম মহাসচিব এডঃ রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মান হানির মিথ্যা অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটে মামলা করায় এবং গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন একযুক্ত বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী সরকার পতনের আন্দোলনকে দমানোর জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও এদেশের ১৬ কোটি মানুষের নন্দিত নেতা তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সরকার পতন আন্দোলনকে ঠেকানো যাবে না। জনতার দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিষ্ট তাবেদার খুনী আওয়ামী সরকারের পতন ঘটানো হবেই।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares