Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র কমিটি গঠন

[Web-Dorado_Zoom]
বিশেষ প্রতিনিধি::হাফিজুর রহমান মোল্লা (কচি) কে সভাপতি ও জহিরুল হক খোকনকে সাধারণ সম্পাদক করে ব্রহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব।

সোমবার জেলা পৌর মুক্ত মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন-২০১৪ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেলার ৮টি উপজেলা, ৫টি পৌরসভা এবং ১৩ টি ইউনিটের প্রায় অর্ধ শতাধিক কাউন্সিলর ও পাঁচ শতাধিক নেতা-কর্মী এ সম্মেলনে অংশ নেয়।

জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন; বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ¦ এডভোকেট হারুণ আল রশিদ, চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার, ড. মুশফিকুর রহমান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নির্বাহী কমিটির সদস্য খুরশেদ আলম ও তকদির হোসেন জসিম।

এছাড়াও এম এ হান্নান, আবু আসিফ আহমেদ, মো. ইলিয়াস, এডভোকেট আব্দুর রহমান, বাহার মিয়া, সাবেক ভিপি আব্দুল মান্নান, হেফজুল বারী, মনির হোসেন, মিজানুর রহমান, এডভোকেট ইসমত আরা, শামীম মোল্লা, ইয়াসিন মাহমুদ, যুব দলের কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সম্মেলন পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares