Main Menu

কসবা থানার ওসি মফিজ উদ্দিন আখাউড়ায় যোগদান ফুলেল শুভেচ্ছা জানান ঢালী

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি ঃ কসবা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ মফিজ উদ্দিন ভুইয়া গত ১১-০৯-২০১৩ইং কসবা থানায় যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম(বার) তাঁকে আখাউড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করার জন্য গত গত ২০ ডিসেম্বর একাটি অফিস আদেশ প্রদান করেন। কসবা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ মফিজ উদ্দিন ভুইয়া কে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)হিসেবে দায়িত্ব পালন ও কসবা থানা থেকে বদলির  সংবাদ পেয়ে তাঁকে গতকাল রাতে কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ফুলেল শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা জানানো কালে বিদায়ী ওসি (তদন্ত) মফিজ উদ্দিন ভুইয়া  কসবার সাংবাদিক সহ সকলের সহযোগিতা নিয়ে কসবাবাসীকে পুলিশ জনগণের বন্ধু হয়ে পুলিশি সেবার মান বৃদ্ধির চেষ্টা করেছিলেন বলে তিনি জানান। তিনি অপরাধ প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রেখেছিলেন তা অপ্রিয় হলেও সত্য। অপর দিকে আখাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) হাম্মআদ আহাম্মেদকে আখাউড়া থানা থেকে জেলা পুলিশ লাইনে যোগদান করবেন বলে জেলা পুলিশ অফিসের বিশেষ সূত্রটি জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares