Main Menu

বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

[Web-Dorado_Zoom]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের করা কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে শুরু হয়ে টি.এ রোড প্রদিক্ষণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ। সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: রাসেল মিয়া। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী কমিটির সহ-সভাপতি মঈন উদ্দিন মঈন। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিছুর রহমান রনি, মিনহাজ মামুন,অশেষ রায়, ওয়াসিম আহমেদ রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম আপন, মো. মমিন মিয়া ও ইজাজুল হক রাব্বি, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, প্রচার সম্পাদক শামীম হোসেন,সহ সম্পাদক শেখ রাজিবুর রহমান, কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শোভন,সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী খাইরুল আলম, প্রমুখ।এ ছাড়াও জেলা ছাত্রলীগ, কলেজ শাখা, সদর উপজেলা ও শহর কমটির নেতৃবৃন্দ উক্ত সমাবেশে উপস্হিত ছিলেন।  প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares