Main Menu

২২ ডিসেম্বর জেলা বিএনপি’র সম্মেলণ সফল করুন-জাতীয়তাবাদী ওলামাদল

[Web-Dorado_Zoom]

অদ্য ১৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ব্রাহ্মণবাড়িয়া শাখার আহবানে মসজিদ রোডস্থ ক্বারী হোটেলে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাওলানা আল আমিনের সভাপতিত্বে উক্ত পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এ.বি.এম মোমিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক নিয়ামুল হক, সাবেক সহ দপ্তর সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী, হাফেজ রশিদ আহাম্মদ হাফেজ সফিউল্লাহ্। জেলা জাতীয়তাবাদী ওলামাদল নেতা হাফেজ মাওলানা শরীফ উদ্দিনের পরিচালনায় পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আলী আজম, মাওলানা মুফতি ইয়াসির আরাফাত, মাওলানা মুফতি জসিম উদ্দিন, হাফেজ আব্দুর রশিদ রাসেল প্রমুখ। সভায় বক্তারা আগামী ২২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া পৌরমুক্ত মঞ্চে জেলা বিএনপির সম্মেলনকে সর্বাত্মক সফল ও সাথর্ক করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ওলামা দল এবং ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের আলেম ওলামাগণসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত্ব আহবান জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares