Main Menu

শিমরাইলকান্দি দাসপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

গতকল্য শিমরাইলকান্দি দাসপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুল চত্বরে শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবকবৃন্দ ও ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে স্কুলের প্রতিষ্ঠাতা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকনের সভাপতিত্বে ও স্কুলের পরিচালক আজিজুর রহমান রতনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল মমিন, এ.বি.এম মোমিনুল হক, এডঃ সামসুল হুদা ও স্কুলের প্রধান শিক্ষিকা। বক্তব্যের পালা শেষে পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ জহিরুল হক খোকন উপস্থিত ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে, আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলা, স্বাস্থ্য ও ধর্মীয় নৈতিক শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করার ব্যাপারে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন। বর্তমান সমাজে নেশার ছোবলে অনেক ছেলেমেয়ে  ধ্বংসের মুখোমুখি সেই জন্য তিনি অভিভাবকদের বলেন, এই ছোট কোমলমতি ছাত্র ছাত্রীরা জাতির ভবিষ্যৎ বিধায় এ বিষয়ে সকলে সজাগ দৃষ্টি রাখতে হবে।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares