Main Menu

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বাসীকে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন এর শুভেচ্ছা ও অভিনন্দন

[Web-Dorado_Zoom]

মহান বিজয় দিবস ২০১৪ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মোঃ হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাঙ্গালী জাতির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের দিন ১৬ ডিসেম্বর। এদিন পাকিস্থানী শাষক গোষ্ঠির  দীর্ঘ ২৪ বছরের শোষন, বঞ্চনা থেকে মুক্তির দিন। ৯ মাসের হত্যা, গণহত্যা, ধর্ষন, অগ্নি সংযোগ, লুন্ঠন থেকে মুক্তির দিন। ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিবৃতিতে তিনি আরো বলেন, ৭১এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমারা আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকের এই দিনে আমি গভির শ্রদ্ধা ভরে স্মরন করি স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ-গাজী বীরমুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের। বৃবিতিতে মেয়র, মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় সুখি সম্মৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares