Main Menu

তারেক জিয়ার সীমাহীন বক্তব্যর প্রতিবাদে কসবায় সরকারদলীয় নেতাদের বিক্ষোভ

[Web-Dorado_Zoom]

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধিঃ বিজয় দিবস উপলক্ষে সোমবার লন্ডনে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমানকে রাজাকার বলার প্রতিবাদে গত কাল বুধবার সন্ধ্যায় কসবা উপজেলা আওয়ামীলীগ,যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। তারেক জিয়ার লাগামহীন বক্তব্য দিতে দিতে সীমাহীন ধৃষ্টতা করেছেন।তাঁর বক্তব্যর তীব্র প্রতিবাদসহ নিন্দাজ্ঞাপন করেছেন বক্তারা।
কসবা সুপার মাকের্ট চত্বÍ উপজেলা ছাত্রলেিগর সভাপতি এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী।
বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগে সাবেক সদস্য সফিকুল ইসলাম ভুইয়া রংগু,সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ইকবাল,মুক্তিযোদ্ধার কমান্ডার শহিদুল্লাহ,বীর মুক্তিযোদ্ধা আর রব ফিরোজ ,পৌর কাউন্সিলর আবু জাহের প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য তারেক মুহাম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন কসবা পৌর যুবলীগের সভাপতি মোঃ দুলাল মিয়া,সাধারণ সম্পাদক রতন সরকার, উপজেলা যুবলীগ নেতা সাইদুর রহমান মানিক,আলী রেজা পলাশ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কাজী মানিক, সাংগঠরিক সম্পাদক রুস্তম খা,প্রচার সম্পাদক শরীফুল ইসলাম, কসবা পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি কসবা উপজেলা প্রধান প্রধান রাস্তা পদক্ষিণ শেষে কয়েক শতাধিক নেতাকর্মী উপজেলা সুপার মাকের্ট চত্বরে এসে প্রতিবাদ সভায়  মিলিত হন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares