Main Menu

কমিটি বাতিলের দাবিতে আশুগঞ্জে বিএনপির বিক্ষোভ

[Web-Dorado_Zoom]

গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি‘র আংশিক কমিটি বাতিলের দাবিতে সাবেক কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত ছিল। সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে রাত ১২.১ মিনিটে স্মৃতিস্তম্ভে নবগঠিত আংশিক কমিটি আসলে তা প্রতিহত করা এবং আগামী ২২ ডিসেম্বর জেলা বিএনপির সম্মেলনে যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতাদের পথরোধ ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার কর্মসূচী ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপি‘র সাবেক কমিটির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি‘র আগের কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি হাজী মোঃ সাদেকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ শাজাহান সিরাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সজল সিকদার, সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী প্রমুখ। বক্তারা উপজেলা বিএনপির নবগঠিত আংশিক কমিটি আগামী ২১ ডিসেম্বরের মধ্যে বাতিল করে গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়ন কমিটির নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে কমিটি করার জন্য দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares