Main Menu

উইনসিরেক্সসহ গ্রেফতার ০২

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/প্রেমধন মজুমদার ও এএসআই/বশির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ যৌথভাবে আজ ১৪/১২/১৪ইং তারিখ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক মাদক ব্যবসায়ী ১। আবু সালেক পাঠান (২৬), পিতা-মৃত মহিউদ্দিন পাঠান, সাং-ধর্মপুর, থানা-কসবা, বর্তমানে মুন্সেফপাড়া ফিরোজ ভবন, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া ২। আক্তার হোসেন বাবু (২২), পিতা-মৃত আঃ হাসিম, সাং-উত্তর পৈরতলা মন্ত্রীবাড়ি, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ৯০ (নব্বই) বোতল উইনসিরেক্স ও ০১টি ১০০ সিসি পুরাতন মোটর সাইকেল (যাহার রেজিঃ নম্বর বিহীন) সহ অত্র থানাধীন রামরাইল-উড়শিউড়ার মধ্যবর্তী ব্রীজ (রামরাইল ব্রীজ) হতে অনুমান ১৫০ গজ উত্তরে কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়েছে। উক্ত মাদক উদ্ধার সংক্রান্তে বর্ণিত আসামীদ্বয়ের বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় পৃথক মাদক আইনের ০১টি মামলা রুজু করে ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares