Main Menu

বিজয়নগরে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, গত শনিবার সকাল ৮টায় উপজেলার সাতবর্গ বাসস্ট্যান্ডে গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বডি ফিটিং অবস্থায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. চান মিয়াকে (৬৫) গ্রেপ্তার করে। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুরের ধর্মঘর গ্রামের মৃত ছদু মিয়ার ছেলে। এ দিকে গত শুক্রবার রাতে চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. হেলাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলার হরষপুর ইউনিয়নের বুলা গ্রামের শিরু মিয়ার ছেলে। বিজয়নগর থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares