Main Menu

আশুগঞ্জ উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষনা

[Web-Dorado_Zoom]

রবিবার আশুগঞ্জ উপজেলা বিএনপি গঠন কল্পে জেলা আহবায় কমিটির এক জরুরী সভা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ আলোচনা পর্যালোচনায় ও সার্বিক দিক বিচার বিশ্লেষন সাপেক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আবু আসিফ আহমেদকে সভাপতি, মোঃ নাসির মিয়াকে সাধারণ সম্পাদক, সাদেকুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি, মোঃ জাকির হোসেনকে ২নং সহ সভাপতি, মোঃ শাহজাহানকে যুগ্ম সম্পাদক-১, খলিলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে আশুগঞ্জ উপজেলা আংশিক কমিটি  ঘোষনা করা হয়।  জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এ,বি এম মোমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares