Main Menu

নাসিরনগর হানাদারমুক্ত দিবস আজ

[Web-Dorado_Zoom]

আজ ৭ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর  হানাদার মুক্ত দিবস। এই দিনে নাসিরনগরের আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। তাই নাসিরনগরের ইতিহাসে এ দিনটি বিশেষভাবে স্মরণীয়। ১৯৭১ এর এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা নাসিরনগরকে হানাদার মুক্ত করে। ১৯৭১ সালের ১৫ নভেম্বর পাকহানাদার বাহিনী নাসিরনগরে তাদের বিপুল সংখ্যক সৈন্য ও তাদের এদেশীয় দোসর, রাজাকার, আলবদর ও আলসামস বাহিনীর সহযোগিতায় উপজেলার ফুলপুর , নুরপুর, কুলিকুন্ডা, সিংহগ্রাম ও তিলপাড়া গ্রামবাসীর উপর চালায় নিষ্ঠুর অত্যাচার ও নির্যাতন। অগ্নিসংযোগ ও লুটপাট করে এসব গ্রামের ঘরবাড়িতে। পাকবাহিনীর অমানবিক নির্যাতনে বহু লোক নিহত ও আহত হয়।

মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা নাসিরনগর থানা অভ্যন্তরে (পুলিশ ষ্টেশন) স্বাধীন বাংলাদেশের পতাকা উওোলনের মাধ্যমে এই দিনে নাসিরনগরকে পাকহানাদার মুক্ত করেন। তবে স্বাধীণতার ৪২ বছর অতিবাহিত হলেও মুক্তিযুদ্ধে যে সকল বীর সেনা আত্মহুতি দিয়েছিলেন তাদের স্মৃতি ধরে রাখার জন্য আজো নাসিরনগরে কোনো স্মৃতি ফলক নির্মিত হয় নি। যদিও ২০০৮ সালের ২৬ মার্চ উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকের ভিত্তিপ্রস্থর স্থাপন করার দীর্ঘদিন পর স্মৃতি ফলকের নিমার্ণ কাজ সম্পন্ন হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares