Main Menu

নাসিরনগরে আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ::অঞ্জন সভাপতি ও বেলায়েত সম্পাদক

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ শনিবার বিকাল সাড়ে তিন ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমজাদ হোসেন। উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনূল ইসলাম বেলায়েতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি এডভোকেট মাহবুব আলম খোকন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাক্তার রাফি উদ্দিন,সাধারণ সম্পাদক এ.টি.এম মনিরুজ্জামান সরকার,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃঅবঃ মোঃ গোলামনূর, সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ নাছির উদ্দিন রানা। আলোচনা সভার শেষে অঞ্জন কুমার দেবকে সভাপতি ও আমিনূল ইসলাম বেলায়েতকে সাধারণ সম্পাদক করে নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি গঠন করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares