Main Menu

আশুগঞ্জে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

শামীম উন বাছির ::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিত্যক্ত অবস্থায় এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার আড়াইসিধা গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত শিশুর নাম মরিয়ম আক্তার-(৪)।
মরিয়ম আক্তার নবীনগর উপজেলার গোসাইপুর গ্রামের মোঃ আরিফ মিয়ার মেয়ে। গত ৬দিন আগে নানার মৃত্যর খবর শুনে মরিয়ম তার মায়ের সাথে নানা বাড়ি আড়াইসিধা এসেছিল। গত বৃহস্পতিবার বিকাল থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার জানান, গত বৃহস্পতিবার বিকাল থেকে মরিয়মকে নিখোঁজ হয়। গতকাল শুক্রবার সকালে আড়াইসিধা গ্রামের মাঠ থেকে বস্তা বন্দী অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার এস.আই মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares