Main Menu

১৩নং মাছিহাতা ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার যুবদলের অন্তর্গত ১৩নং মাছিহাতা ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গতকাল ০৩/১২/২০১৪ সন্ধ্যা ৬টায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর থানা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল এর বাস ভবনে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। সদর থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক এডঃ আব্দুর রহিম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের সদস্য সচিব বুলবুল আহমেদ মুছা, যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল হক, আমিনুল ইসলাম আমান, গোলাম মহিউদ্দিন মোক্তার, মুন্সি মোঃ রুবেল, শাহানুর, এস. এ. সাচ্চু, সাহেদ মিয়া, আলামিন, নূর আলম, জয়নাল আবেদীন, সদস্য শাহীন সরকার প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদলের সদস্য সচিব তানভীর আহমেদ রুবেলসহ ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সদর থানা যুবদলের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে মোঃ ইউনুস মিয়াকে সভাপতি, মোঃ এনামুল হক ইকবালকে সাধারণ সম্পাদক, মোঃ নাজমুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ১৩ নং মাছিহাতা ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সভাপতি সদর থানা যুবদলের আহ্বায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ বলেন, আগামী দিনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতকে যুবদলের মাধ্যমে শক্তিশালী করার প্রতৃজ্ঞাবদ্ধ হয়ে কাজ করার জন্য নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares