Main Menu

কুখ্যাত মাদক ব্যবসায়ী সালাহ উদ্দিন ইয়াবা ও এসকফসহ গ্রেফতার।

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ ও অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ নাজমুল আলম টিএসআই/আবুল কাশেম, সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাত্রে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সালাহ উদ্দিন (২৮), পিতা-মৃত ইমাম উদ্দিন, সাং-মধ্যমেড্ডা বনানীপাড়া, বাসা নং-৩৯৩, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ৩০ (ত্রিশ) পিছ ইয়াবা ও ০৯ (নয়) বোতল এসকফসহ অত্র থানাধীন পৌরসভাস্থ মেড্ডা সদর উপজেলা কার্যালয়ের পুরাতন টিনের ঘরের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্তে আসামী  সালাহ উদ্দিনের বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ০১টি মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares