Main Menu

ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ০১ এবং মাদক সেবনের অপরাধে ০১ জনকে সাজা।

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ ও অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার টিএসআই/মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ গতকাল বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আলামিন (৩৮), পিতা-মৃত আমির হোসেন, সাং-দক্ষিণ পৈরতলা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১৮ (আঠার) পিছ ইয়াবা ও ৪০০ (চারশত) গ্রাম গাঁজাসহ অত্র থানাধীন দক্ষিণ পৈরতলাস্থ আসামী আলামিন এর বসত ঘরের ভিতর থেকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে  তার বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ০১টি মাদক মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও মাদক দ্রব্য (ইয়াবা) সেবন করার অপরাধে টিএসআই/মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ মোঃ কামাল হোসেন (২২), পিতা-মৃত বেলায়েত হোসেন, সাং-কান্দিপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করলে ভ্রাম্যমান আদালত তাকে ০২ (দুই) বৎসরের বিনাশ্রম সাজা প্রদান করেন। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares