Main Menu

আগামী ৫ও ৬ ডিসেম্বর নাসির নগর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগের সম্মেলন

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর, ব্রাহ্মণবাড়িয়াঃ আগামী ৫ ও ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডঃ মোঃ ছায়েদুল হক দুটি সম্মেলনেই উপস্থিত থাকবেন বলে একাদিক সুত্রে জানা গেছে। সম্মেলনকে কেন্দ্র করে পদ প্রত্যাশিদের মাঝে শুরু হয়েছে গোপন দৌড়ঝাপ, আনাগোনা ও নানা গুঞ্জন। তবে মন্ত্রীর ভয়ে এখনো ও কেউ মুখ খুলতে নারাজ। প্রায় একযুগ পরে হলেও সম্মেলন অনুষ্টিত হওয়া উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ নেতাকর্মীদের মাঝে একদিকে যেমন হর্ষ,অন্যদিকে বিষাদ বিরাজ করছে। কেহ কেহ পুর্বের পদ ঠিক রাখতে গোপনে বিভিন্ন নেতাকর্মী ও ভোটাদের দ্বারে দ্বারে ঘুরছে। আবার অনেক নতুন পদ প্রার্থী পদ পাওয়ার চেষ্টায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগ ও যুবলীগের একাদিক সুত্র নতুন কমিটিতে তারা নতুন চমক আশা করছে। তারা জানায় মাননীয় মন্ত্রীর ভয়ে প্রকাশ্যে কেউ কোন প্রার্থীতা ঘোষনা করতে পারছে না। সবাই মন্ত্রীর উপর নির্ভরশীল। বর্তমান উপজেলা চেয়ারম্যানকে পুনরায় সাধারণ সম্পাদক মানতে নারাজ অধিকাংশ দলীয় নেতাকর্মী। তাদের অভিযোগ অনেক নেতা একাধিক পদ দখল করে রাখছে বলে দলীয় নেতা কর্মীরা এ সমস্ত পদে নতুন মুখ দেখতে আগ্রহী। কিন্তু মাননীয় মন্ত্রীর ভয়ে মুখ খোলে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। নেতাকর্মীদের দাবী আগামী দিনে বিরোধী আন্দোলন সংগ্রাম মোকাবেলা করতে পারবে এমন লোকদের দলীয় পদে আনতে হবে। বর্তমান সভাপতি পল্লী চিকিৎসক মোঃ রাফি উদ্দিন প্যারালাইসেস রোগে আক্রান্ত থাকার কারণে আগামী দিনে বিরোধী আন্দোলন সংগ্রামে নেতা কর্মীদের পাশে থেকে বলিষ্ট ভুমিকা ও উৎসাহ উদ্দিপনা দিতে পারবে না তাই উদ্দিগ্ন নেতাকর্মীরা বলে জানায়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares