Main Menu

সরাইলে গৃহবধুর মৃত্যু

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসত ঘরে চুরির ঘটনা সইতে না পেরে ষ্ট্রোক করে বিউটি রানী মল্লিক (২৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।সোমবার সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিউটির স্বামী ননী মল্লিকের (৭০) ছেলে বাদল মল্লিক (৩২) বাজারের ক্ষুদ্র ব্যবসায়ি। অন্যান্য দিনের মত গত রোববার রাতের খাবার খেয়ে স্ত্রী সন্তান সহ ঘুমিয়ে পড়েন। রাতের শেষ ভাগে (৩-৪টায়) সিঁদ কেটে বাদলের ঘরে চুর ঢুকে। গৃহবধু বিউটির অত্যন্ত কষ্টার্জিত ৩-৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার সহ ঘরের সকল মালামাল নিয়ে যায় চুরেরা।
ভোর বেলা ঘুম থেকে উঠে চুরির ঘটনা দেখে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় বিউটি। তাকে নিয়ে দ্রুত জেলা সদর হাসপাতালের উদ্যেশ্যে রওয়ানা দেয় স্বজনরা। সকাল ৭টায় পথিমধ্যে তার মৃত্যু হয়।
কর্তব্যরত চিকিৎসক ষ্ট্রোক (হ্নদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) জনিত কারনে বিউটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares