নাসিরনগরের কুখ্যাত ডাকাত ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী সাগর গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়ঃনাসিরনগরের কুখ্যাত ডাকাত ৬ মাসের সাজা প্রাপ্ত একাধিক মামলার আসামী সাগর(৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগরের বাড়ি,নাসির নগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে।তার পিতার নাম মৃত বেলু মিয়া ।গতকাল নাসিরনগর থানার পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হক তাকে মৌলভী বাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।পুলিশ জানায় সে ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী।তাছাড়াও তার বিরোদ্বে হত্যা,চুরি,ডাকাতি,নারী নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে।নাসির নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে তাকে জেল হাজতে প্রেরন করেছে বলে জনান।
« আলী আকবর মজুমদারের মৃত্যুতে কসবা উপজেলা প্রেসক্লাবের শোক (Previous News)
(Next News) মরহুম রাসেল ভুইয়ার স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল »



















