Main Menu

“ বিবাড়িয়া নিউজ ২৪.কম ” অনলাইনের বিরুদ্ধে কসবা থানায় জিডি দায়ের

[Web-Dorado_Zoom]

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী ও  ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের এমপি র.আ.ম. উবায়দুল মুক্তাদিও চৌধুরীর নাম যুক্ত করিয়া তাদের সম্পর্কে অশালীন বক্তব্য দেয়া হয়েছে এবং  আইনমন্ত্রীর  এপিএস রাশেদুল কায়সার জীবনের উপস্থিতি ছিল মর্মে  গত ১১ নভেম্বর ২০১৪ইং আওয়ামীলীগ ও যুবলীগকসবা উপজেলা অবৈধ কমিটি বাতিলের দাবীতে কসবায় শান্তি পূর্ণ লাঠি মিছিল আয়োজককারীদের বিরুদ্ধে  মিথ্যা ও কুৎসিত সংবাদ পরিবেশনে “bbarianews24.com” (বিবাড়িয়া নিউজ ২৪.কম )নামে একটি অনলাইন পত্রিকার বিরুদ্ধে কসবা থানায় জিডি দায়ের করা হয়েছে। এটি দায়ের করেছেন কসবা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আবু জাহের। গত ২৪ নভেম্বর ২০১৪ইং রাত প্রায় ৯টায় কসবা থানা সাধারণ ডাইরী নং-৯০৭ দায়ের করা হয়।
জিডিতে উল্লেখ্য করেন লাঠি মিছিল আয়োজককারীদের বিরুদ্ধে  মিথ্যা ও কুৎসিত সংবাদ বি.বাড়িয়া নিউজ ২৪.কম নামে একটি অনলাইন পত্রিকায় পরিবেশন করে এই সংবাদটির ফটো কপি করিয়া বিভিন্ন জায়গায় বিলি কররে এবং ভবিষতে আরো মিথ্যা সংবাদ প্রচার করিয়া উপরোক্ত নেতৃবৃন্দসহ আমাদেরকে জন সাধারণের নিকট হেয় প্রতিপন্ন করবে বলিয়া হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় বিষয়টি সরেজমিনে তদন্ত ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহকরার দাবী জানান জিডির বাদী আবু জাহের।  আজ ২৫ নভেম্বর সকালে কসবা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ মফিজ উদ্দিন ভুইয়া জানান  এই বিষয়ে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। যথাসময়ে তদন্তক্রমে সকল রহস্য বের হয়ে আসবে এবং  অপরাধী হিসেবে প্রমাণ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি এই প্রতিনিধিকেকে জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares