Main Menu

নাসিরনগর ফান্দাউক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ

[Web-Dorado_Zoom]

মোঃ আবদুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ভূমি অফিসে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শামীম রেজার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে ফান্দাউক গ্রামের এনামুল হক, শাহজাহান মিয়া ও লাউছ মিয়া জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নামজারি ও জমাখারিজের জন্য বিভিন্ন অজুহাতে ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ গ্রহণ করে নামজারি ও জমাখারিজ করে দেন। অভিযোগে আরো জানা গেছে, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে হওয়াতে সে সপ্তাহের মাত্র দু’দিন অফিসে আসে। তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি যেদিন অফিসে আসি, সেদিন আসবেন। এ বিষয়ে ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামানের  কাছে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে এরূপ অনেক অভিযোগ আমি শুনেছি। অভিযোগের বিষয়ে ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শামীম রাজার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি অভিযোগকারীদের জিজ্ঞাসাবাদ করেছেন। এর বাইরে তিনি কিছু বলতে নারাজ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares