Main Menu

স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের বিজয়নগর উপজেলা কমিটি গঠন সভাপতি আলাল ॥ সম্পাদক শাহিন

[Web-Dorado_Zoom]

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা শাখা গঠনকল্পে গতকাল মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলার চম্পকনগর উপজেলা কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে জেলার সহ সভাপতি আরশাদুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মোঃ আলাল উদ্দিন, মাসুকুর রহমান, মোঃ শাহীন মিয়া, ইকবাল হোসেন, জহিরুল ইসলাম সুজন, কাজী শাহীন, তাসলিমা খন্দকার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে মোঃ আলাল উদ্দিনকে সভাপতি, মোঃ শাহীন মিয়াকে সাধারণ সম্পাদক ও ইকবাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে ১৯ সদস্য বিশিষ্ট বিজয়নগর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোঃ আশ্রাফ আলী, সহ সভাপতি জহিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক তাসলিমা খন্দকার ও নাঈম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক রুমা আক্তার, অর্থ ও দপ্তর সম্পাদক মাসুকুর রহমান, সহ অর্থ ও দপ্তর সম্পাদক দীপঙ্কর ঘোষ, প্রচার সম্পাদক ইকবাল হোসেন মোল্লা, মহিলা সম্পাদিকা শিউলী আক্তার, কার্যকরী সদস্যরা হলেন আরশাদুল ইসলাম, কাজী শাহীন, সফিউল্লাহ ও সাফায়েত খান। খবর বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares