Main Menu

কসবায় ৪০কেজি গাঁজাসহ ট্রাক আটক : ২জন গ্রেফতার

[Web-Dorado_Zoom]

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি ঃ কুমিল্লা-সিলেট মহাসড়ক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশাইর ব্রীজ এর উপর আসা মাত্র একটি ট্রাক থেকে ৪০কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
গত (১৬ নভেম্বর) রোববার গভীর রাতে কুমিল্লা থেকে সিলেট অভিমুখি ঢাকা মেট্রো-ট-১৬-০২৯৫একটি ট্রাক অভিযান চালিয়ে ২ বস্তা গাঁজা যার ওজন ৪০কেজি উদ্ধার সহ দুইজনকে আটক করেন।
চট্রগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত ) মোঃ মজিফ উদ্দিন ভুইয়া কসবা থানার  নেতৃত্বে গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ৪০কেজি গাঁজাসহ ট্রাক চালক জয়হেদুল ইসলাম(৪৫) পিতা-আঃরহমান বরিশাল,হেলপার মোঃরবিউল ইসলাম(২২),পিতা-আঃহাই খুলনাকে আটক করেন। অপর দিকে সমুন নামে একজন পালিয়ে যান বলে পুলিশ জানান।
এই ব্যাপারে কসবায় থানা মাদবদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । আটক দুই ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares