
গত (১৬ নভেম্বর) রোববার গভীর রাতে কুমিল্লা থেকে সিলেট অভিমুখি ঢাকা মেট্রো-ট-১৬-০২৯৫একটি ট্রাক অভিযান চালিয়ে ২ বস্তা গাঁজা যার ওজন ৪০কেজি উদ্ধার সহ দুইজনকে আটক করেন।
চট্রগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত ) মোঃ মজিফ উদ্দিন ভুইয়া কসবা থানার নেতৃত্বে গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ৪০কেজি গাঁজাসহ ট্রাক চালক জয়হেদুল ইসলাম(৪৫) পিতা-আঃরহমান বরিশাল,হেলপার মোঃরবিউল ইসলাম(২২),পিতা-আঃহাই খুলনাকে আটক করেন। অপর দিকে সমুন নামে একজন পালিয়ে যান বলে পুলিশ জানান।
এই ব্যাপারে কসবায় থানা মাদবদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । আটক দুই ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করা হয়।