Main Menu

নবীনগরে বিষপানে দু’মহিলার আত্মহত্যা আহত-১০

[Web-Dorado_Zoom]

নবীনগরে বিষপানে দু’মহিলার মৃত্যু হয়েছে এবং বিষ খেয়ে আরো আরো ১০ মহিলা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শুক্রবার রাতে ছেলে সাথে অভিমান আলীয়াবাদ গ্রামের শাজাহান মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (৩৫) চাউলে দেয়ার বিষটোপ পান করলে পরিবারের লোকজন দ্রুত নবীনগর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে রসুল্লাবাদ গ্রামের স্বামীর সাথে অভিমান করে মা ও মেয়ে চাউলে দেয়ার বিষটোপ খেয়ে বাশার মিয়ার স্ত্রী শিউলি আক্তার (২৭) মারা যায় ও তার মেয়ে শিশির (৩) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
এছাড়াও গত ৫দিনে উপজেলার জল্লা গ্রামের খলিল মিয়ার মেয়ে আসিয়া (৩০), বাশারুক গ্রামের কাশেম মিয়ার ছেলে জাবেদ (২৮), চিত্রী গ্রামের সামাদ মিয়ার ছেলে ইকবাল (২০), খাগাতুয়া গ্রামের কবির মিয়ার স্ত্রী নয়ন মনি (২৫), জুলাইপাড়া গ্রামের আরিফ মিয়ার স্ত্রী হাফেজা বেগম (৩০), গাছতলা গ্রামের আনিছ মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৫০), নারায়নপুর গ্রামের হানিফ খানের স্ত্রী সাহানাজ (৪০), বাঙ্গরা গ্রামের নান্নু মিয়ার ছেলে রুবেল (২৮) বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে চিকিৎধীন রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares