Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সম্মেলন আজ

[Web-Dorado_Zoom]

শামীম উন বাছির::শুক্রবার বহু আকাক্সিক্ষত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সম্মেলন। স্মরণকালে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এই সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনের তারিখ ঘোষণার পর সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব বিরাজ করছে। পদপ্রত্যাশী নেতারা কাউন্সিলারদের কাছে ধর্না দিচ্ছে। আর্শীবাদ নিচ্ছেন দলীয় নেতাদের। সদর উপজেলা যুবলীগের একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে, সম্মেলনে সভাপতি পদে উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আলী আজম, যুগ্ম আহবায়ক মোঃ আজাদ হাজারী (আঙ্গুর মেম্বার),  যুবলীগ নেতা সাদাত মোহাম্মদ সাঈম ও মোঃ আরিফ উল্লাহ মুন্সী প্রার্থী হবেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বাহার, জসিম উদ্দিন রানা, আবু নাহিদ সোহাগ ও যুবলীগ নেতা রেজাউল। পদপ্রত্যাশী নেতারা ইতিমধ্যেই ইউনিয়নের নেতাদের সাথে যোগাযোগ শুরু করেছেন। দলের শীর্ষ নেতাদেরকেও আর্শীবাদ নিচ্ছেন কেউ কেউ। জানা গেছে প্রায় ২ বছর আগে মোঃ আলী আজমকে আহবায়ক, দেলোয়ার হোসেন বাহার, জসিম উদ্দিন রানা, আবু নাহিদ সোহাগসহ ৫জনকে যুগ্ম আহবায়ক এবং ৩১ জনকে সদস্য করে সদর উপজেলা যুবলীগের ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটি ২ বছর ধরে তৃণমূল পর্যায়ে যুবলীগকে সু-সংগঠিত করতে কাজ করেছে।

শুক্রবার শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সম্মেলন উদ্ধোধন করবেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন। প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রআম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান বক্তা থাকবেন জেলা যুবলীগের সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৗস। ইতিমধ্যেই সভাপতি, সাধারণ সম্পাদকদের পদচারণায় মুখরিত হয়েছে উপজেলার বিভিন্ন এলাকা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares