Main Menu

মহানবী (সা.) কে কটূক্তি: শিক্ষক আটক

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় এক শিক্ষকের বাড়িঘর ভাঙচুর করেছে এলাকাবাসী।

সোমবার দেবাশীষ দয়াময় নামের এক স্কুল শিক্ষকের ফেসবুক অ্যাকাউন্টে মহানবী (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়।

এ ঘটনার পর থেকেই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে তার বাড়িতে হামলা চালায়।

ঘটনাস্থলে পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এ নিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে।

আটক দেবাশীষ দাস সোহেল (৩০) লালপুর ইউপি মেম্বর প্রমথ দাসের ছেলে। তিনি লালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং লালপুর উচ্চ বিদ্যালয়ের অতিথি শিক্ষক।

সোমবার রাতে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে রাসুল (সা.) কে নিয়ে একটি আপত্তিকর স্ট্যাটাস দেন।

রাতেই এই স্ট্যাটাস নিয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার বাড়িতে হামলা চালায়। পরে দেবাশীষ ফেসবুক থেকে তার স্ট্যাটাসটি তুলে ফেলেন এবং এ বিষয়ে ক্ষমা চেয়ে আরেকটি স্ট্যাটাস দেন।

মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আশুগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে আটক করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares