Main Menu

রোববার সারাদেশে হরতাল

[Web-Dorado_Zoom]

 

 

মহানবী (সা) ও পবিত্র হজ সম্পর্কে বিরূপ মন্তব্যকারী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার ও তার বিচারের দাবিতে ২৬ অক্টোবর রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দলসমূহ।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান এ হরতালের ঘোষণা দেন।

জাফরুল্লাহ খান বলেন, “ইসলামী দলসমূহের বেধে দেয়া আল্টিমেটাম অনুযায়ী সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করায় এ হরতাল ঘোষণা করা হয়েছে।”

এর আগে ২২ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারকে আল্টিমেটাম দিয়েছিল ধর্মভিত্তিক ৮ দল ও সংগঠনের এই জোট। বেধে দেয়া সময়ের মধ্যে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হলে ২৬ অক্টোবর হরতালের হুমকি দিয়েছিল ‘সম্মিলিত ইসলামী দলসমূহ’।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares