Main Menu

আশুগঞ্জে উপকূল এক্সপ্রেস লাইনচ্যুত, আহত ১০

[Web-Dorado_Zoom]

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় দিকে আশুগঞ্জের তালশহর স্টেশনের স্টেশনের কাছে এ দূর্ঘটনা ঘটে। এতে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার কারনে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

এ ঘটনায় পূর্বাঞ্চল রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। দুর্ঘটনার পর পর উত্তেজিত যাত্রীরা তালশহর রেলষ্টেশনের দরজা জানালা ভাংচুর করে।
দূর্ঘটনার প্রায় পৌনে দু-ঘন্টা পর দূর্ঘটনা কবলিত ৩ টি বগিসহ পেছনের দিকের ৫ টি বগি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনের সহকারী ষ্টেশন মাস্টার মাইনুল হোসেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্ত:নগর উপকুল এক্সপ্রেস ট্রেনটি তালশহর রেলষ্টেশনের আউটারে পৌছলে এর  পেছনের দিকের তিনটি বগী লাইনচ্যুত হয়। এরপর আপ লাইনে অর্থাৎ ঢাকার পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দূর্ঘটনার কারনে ব্রাহ্মণবাড়িয়ায় সূবর্ণ এক্সপ্রেস ও আখাউড়ায় কালনী এক্সপ্রেস বেশ কিছুক্ষন আটকা পড়ে। এসব ট্রেন পরে ডাউন লাইনে চালানো হয়। ব্রাহ্মণবাড়িয়া জিআরপির ইনচার্জ মো:আলমগীর জানান, বগি লাইনচুৎত হওয়ার পর ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তিনি আরো জানান আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন দুপুর ঘটনাস্থলে গিয়ে উদ্বার কাজ শুরু করে।  রাত ৮ টা নাগাদ উদ্ধার ও মেরামত কাজ শেষে রেল চলাচল স্বাভাবিক হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares