Main Menu

আখাউড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

[Web-Dorado_Zoom]

মহানবী হযরত মুহাম্মদ(সা:),হজ্ব ও তাবলিগ জামাত সম্পর্কে ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর করা কুটক্তির প্রতিবাদে  আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এবং স্থানীয় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর পৌর শহরের সড়ক বাজার মোটর স্ট্যান্ড প্রাঙ্গনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক প্রতিবাদ সমাবেশ করে।

মোঃ বিল্লাল হোসেনের পরিচালনায় ও হযরত মাও: মুফতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,আখাউড়া প্রেসক্লাব সভাপতি মোঃ ইউসুফ সারোয়ার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন,মাও: হাবিবুল্লাহ বাহার,মাও:আল-আমিন,মাও: সাদেকুল ইসলাম, মাও: ওহিদ উল্লাহ,হাজী ইয়াকুব, কাজী মাইনুদ্দিন প্রমূখ। বক্তারা অবিলম্বে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares