Main Menu

শীর্ষ ছিনতাইকারী উজ্জ্বল গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়া শহরের শীর্ষ ছিনতাইকারী, চাঁদাবাজ ও পুলিশের তালিকাভুক্ত আসামী উজ্জ্বল চৌধুরী-(২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে পৌর এলাকার মেড্ডা-সবুজবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উজ্জ্বল মেড্ডা সবুজবাগ এলাকার ঝান্টু চৌধুরী ওরফে ইব্রাহিম চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, গত রবিবার রাতে তাকে মেড্ডা সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ছিনতাই এবং চাঁদাবাজীর ৪টি মামলা রয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃত উজ্জ্বল পেশাদার ছিনতাইকারী ও চাঁদাবাজ। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares