Main Menu

বিজয়নগরে ২০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মাসুক মিয়া-(২৫)। সে এই গ্রামের হারুন মিয়ার ছেলে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে কাশিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাসুক মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘর তল্লাশী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি বলেন, দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares