Main Menu

খালেদা জিয়ার জনসভা সফল করার লক্ষ্যে আখাউড়ায় বিএনপির প্রচার মিছিল

[Web-Dorado_Zoom]


বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী এবং ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার ব্রাহ্মণবাড়িয়ার জনসভা সফল করার লক্ষ্যে আখাউড়ায় মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকালে শহরের মায়াবী সিনেমা হলের সামনে থেকে কয়েক শতাধিক নেতাকর্মী মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ করে।  উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইঞ্জি. মো: মুসলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, পৌর বিএনপির সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, বিএনপি নেতা মো: ইউসুফ সারোয়ার, জয়নাল আবেদীন আব্দু, হাজী জালাল উদ্দিন,  উপজেলা যুবদলের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদাক জাবেদ আহমেদ, আল আমিন মোল্লা, জিয়াউল হাসান সানি, আসসাদিক ভূইয়া গালিব, মোবাশ্বের আহমেন, মামুন আহমেদ প্রমুখ। বক্তারা ৫ সহস্রাধিক নেতাকর্মী নিয়ে খালেদা জিয়ার জনসভায় যোগদান করার প্রত্যয় ব্যক্ত করেন।  






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares