Main Menu

বিজয়নগরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সহিংসতায় বাবুল মিয়া (২৫) নামে এক যুবক গুলিতে নিহত হয়েছেন। রোববার বিকেলে গুলিবিদ্ধ হওয়ার পর সন্ধ্যায় ওই যুবক মারা যান। বাবুল মিয়া চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রামের আবদুল হেকিমের ছেলে।

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে পেটুয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল নিয়ে চেয়ারম্যান প্রার্থী হামিদুল হক হামদুর সমর্থক ও অপর চেয়ারম্যান প্রার্থী জাকির হোসাইন শাহআলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় দু’দলের সমর্থকদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলিতে বাবুল মিয়া আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন দিকে  মারা যান বাবুল। ওই সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৬/১৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares