Main Menu

নাসিরনগরে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষনের অভিযোগ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে ১০ টার দিকে উপজেলা সদরের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভুড়িশ্বর গ্রামের এক রিকশা চালক শিকল মিয়া (৩০) ও তাঁর স্ত্রীকে (পারভিন আক্তার-২০) নিয়ে বছর থানেক ধরে উপজেলা সদরে আবুল খায়েরের বাসায় ভাড়ায় বসবাস করে আসছেন। শনিবার রাত ১০ টার দিকে ওই রিকশা চালক ভাত খেতে বসেন। তখন তাঁর স্ত্রী ঘরের পাশে টিউবওয়েল থেকে খাবার পানি আনতে যান। এ সময় পূর্ব থেকে উৎ পেতে খাকা ৫/৬ বখাটে যুবক ওই গৃহবধূর মুখ বেধে আটকে ফেলেন। অল্প সময়ের মধ্যে  বখাটেরা ঘরে ঢুকে স্বামীকেও বেধে ফেলেন। পরে বখাটেরা ওই গৃহবধূকে স্বামীর সামনে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পুলিশ গৃহবধূকে উদ্ধার করে তাদের জিম্ময় রেখেছেন।
গৃহবধূ বাদী হয়ে উপজেলা সদরের দীপ্ত দেব (২০), রুবেল মিয়া(২০), সজীব দেব(২১),বোরহান উদ্দিন(২২) ও সাদ্দাম হোসেনকে (২৪) আসামি করে রোববার নাসিরনগর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন ওই গৃহ বধূকে পুলিশি জিম্মায় রাখা হয়েছে। সোমবার জেলা সদর হাসপাতালে তার ডাকতারী পরীক্ষা করা হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares