Main Menu

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্থানীয় করণীয় শীর্ষক এক কর্মশালা বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সড়ক নিরাপত্তা কর্মসূচী ও এ্যাডভোকেসী ফর সোশ্যাল চেইঞ্জ ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লালের সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাকের সিনিয়র ম্যানেজার সুবর্ণ দাউদ তোহা। বক্তব্য রাখেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শ্যামল ভট্রাচার্য, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এস.এম. মুসা খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার সফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা তারিক মোহাম্মদ, বিআরটিএ সহকারি পরিচালক আইনুল হুদা, প্রেসক্লাব সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক আলমগীর মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আবু হোরায়রাহ, সাংবাদিক মোঃ মনির হোসেন, লোকাল বাস মালিক সমিতির সভাপতি নেয়ামত খান, ট্রাক মালিক গ্রুপের সদস্য সচিব শাহীনুর রহমান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares