পবিত্র ঈদুল ফিতর পালিত
[Web-Dorado_Zoom]

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। সকাল ৯ টায় শহরের কাজীপাড়াস্থ জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন সহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ জামাতে অংশগ্রহণ করেন। এছাড়াও শহরের লোকনাথ ময়দান, শেরপুর, মেড্ডা, ভাদুঘর ঈদগাহ সহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ঈমামতি করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মদ্রাসার শিক্ষক শাসছুল হক।
« পবিত্র ঈদুল ফিতর পালিত (Previous News)
(Next News) বাঞ্ছারামপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১ »



















