Main Menu

অবশেষে নিষিদ্ধ হতে যাচ্ছে স্টার জলসা ও জি বাংলা

[Web-Dorado_Zoom]

বাংলাদেশে নিষিদ্ধ হতে যাচ্ছে ভারতীয় চ্যানেল স্টার জলসা ও জি বাংলা! দেশে বহুল সমালোচিত এই ভারতীয় বাংলা চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করার উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। আগামী ৬ আগষ্ট থেকে এই চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করা হতে পারে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

স্টার জলসা ও জি বাংলায় প্রচারিত টিভি সিরিয়াল নিয়ে সামাজিভাবে ব্যপক বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে পাখি ড্রেস নিয়ে বিবাহবিচ্ছেদ, আত্মহত্যার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এই পাখি ড্রেসের জনপ্রিয়তা ও প্রচার হয়েছে স্টার জলসার সিরিয়ালের মধ্য দিয়ে।

সমাজে এসব নেতিবাচক কর্মকাণ্ডের কারণে অনেকেই এই সিরিয়ালের প্রতি আসক্ত হয়ে পড়াকে দায়ী করছেন। আর এজন্য অনেকে এই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধেরও দাবি জানিয়ে আসছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares