Main Menu

নবীনগরে নদী থেকে হাত-পা বাধা শিক্ষিকার লাশ উদ্ধার, স্বামী-ভাসুর গ্রেফতার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি॥গতকাল বৃহষ্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী থেকে হাত পা বাধা অবস্থায় এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ওই শিক্ষিকার স্বামী ও ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের তোফানি মিয়ার ছেলে আনোয়ার হোসেনের সাথে গত তিন বছর পূর্বে কালঘড়া গ্রামের প্রবাসী মতিন মিয়ার মেয়ে ও এডুকেশনাল পার্কের শিক্ষিকা শারমিন আক্তার (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকেই আনোয়ার যৌতুকের জন্যে প্রায়ই ওই শিক্ষিকাকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দিত। এরই জের ধরে গত ৩ মাস পূর্বে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। তারপরও আনোয়ার পুনরায় তাকে ফিরিয়ে নেওয়ার জন্যে প্রায়ই রাস্তা ঘাটে বিভিন্ন সময় উত্যক্ত করত এবং না এলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। গত সোমবার সন্ধ্যায় ওই শিক্ষিকা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। গতকাল সকালে স্থানীয়রা বুড়ি নদীতে হাত পা বাধা অবস্থায় ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় শারমিনের স্বামী আনোয়ার হোসেন ও তার ভাসুর আমির হোসেনকে গ্রেফতার করে। নিহতের বোন স্বর্ণা আক্তার জানান, বিয়ের পর থেকেই আনোয়ার প্রায়ই আমার বোনকে যৌতুকের জন্যে মারধর করে বাড়িতে পাঠিয়ে দিত। তার অত্যাচার সইতে না পেরে আমার বোন তাকে ডিভোর্স দিয়ে চলে আসে। তার পরও সে আবার নেওয়ার জন্য রাস্তা ঘাটে বিরক্ত করে বলতো, না এলে প্রাণে মেরে ফেলবো। তদন্তকারী কর্মকর্তা এসআই কাউসার জানান, নিহতের মাথায়, পিঠে ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই শিক্ষিকার স্বামী ও ভাসুরকে গ্রেফতার করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares